মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সঙ্গে সামরিক উত্তেজনার মাঝে নতুন করে সামরিক রিজার্ভ ফোর্স গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাশিয়া।

পশ্চিমাদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে জরুরি প্রয়োজনে যাতে এসব সেনাকে কাজে লাগানো যায় সে সম্ভাবনাকে সামনে রেখে নতুন করে রিজার্ভ ফোর্স গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার একটি ডিক্রি জারি করেছেন।

২০১২ সালে পুতিন এ বিষয়ে প্রথম নির্দেশ দিয়েছিলেন কিন্তু তহবিল সংকটের কারণে তখন সে আদেশ কার্যকর করতে দেরি করা হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫০০০-এর কাছাকাছি সেনা থাকবে নতুন রিজার্ভ ফোর্সে। পার্ট-টাইম চাকরি করা এসব সেনা মাসিক বেতন পাবেন এবং নিয়মিত প্রশিক্ষণ নেবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট থেকে এসব সেনার বেতন-ভাতার ব্যবস্থা করা হবে। সূত্র: রেডিও তেহরান

এসএইচ