পাকিস্তানের পেশোয়ারে একটি যাত্রীবাহী বাসে বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত ও ১১ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বাজিদখেল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। খবর ডননিউজের।
বোমা নিস্ক্রীয়করণ স্কোয়াডের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল শাফাকাত মালিক জানান, পাঁচ কিলোগ্রাম ওজনের একটি বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জামিল শাহ জানান, ওই দুর্ঘটনায় সাতজন নিহত ও ১১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জেএ





