টাওয়ার হ্যামলেটসের মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দ্বিতীয়বারের মতো নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। যুক্তরাজ্যজুড়ে কাউন্সিলগুলোতে নির্বাচনী আমেজ থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কে হচ্ছেন টাওয়ার হ্যামলেটসের মেয়র? ফলাফল জানতে পূর্ব লন্ডনের ট্রক্সি হলের বাইরে অপেক্ষায় ছিলেন হাজারো বাঙালি। ২২ মে ভোট নেওয়া হয়। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় ভোট গণনা শুরু হয়। রাত দেড়টার দিকে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়। লুৎফুর রহমানের বিজয়ে হলের বাইরে অপেক্ষমাণ কয়েক হাজার সমর্থক উল্লাস করেন। এখন পর্যন্ত যুক্তরাজ্যে সরাসরি ভোটে নির্বাচিত ১৩ মেয়রের মধ্যে লুৎফুর রহমানই একমাত্র সংখ্যালঘু প্রতিনিধি। অন্যরা শ্বেতাঙ্গ। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে এক লাখ ৮৬ হাজার ভোটারের মধ্যে ৮৬ হাজার ৪০২ ভোট পড়ে। প্রথম ধাপে টাওয়ার হ্যামলেটস ফার্স্ট মেয়র প্রার্থী লুৎফুর রহমান পান ৩৬ হাজার ৫৩৯ ভোট, যা মোট ভোটের ৪৩ দশমিক ৩৬ শতাংশ। তবে নির্বাচনে কোনো প্রার্থীই মোট ভোটের ৫১ শতাংশ না পাওয়ায় দ্বিতীয় ধাপের ভোট গণনা করা হয়। দ্বিতীয় ধাপে তিন হাজার ২৫২ ভোটের ব্যবধানে লুৎফুর রহমানের বিজয় নিশ্চিত হয়। তিনি পান ৩৭ হাজার ৩৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার-দলীয় জন বিগস পান ৩৪ হাজার ১৪৩ ভোট। ফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় লুৎফুর রহমান বলেন, ‘কাউন্সিলের জনগণ আমার প্রতি বিশ্বাস ও আস্থা রেখেছেন। তাঁদের কাছে আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেল। এটা আমার ব্যক্তিগত নয়, কাউন্সিলের সব জনগণের বিজয়।’ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি। লুৎফুর রহমানের জন্ম সিলেটের বালাগঞ্জ উপজেলার সিকন্দরপুর গ্রামে। [b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস [/b]
টাওয়ার হ্যামলেটে আবার মেয়র বাংলাদেশি লুৎফুর
টাওয়ার হ্যামলেটসের মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দ্বিতীয়বারের মতো নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। যুক্তরাজ্যজুড়ে কাউন্সিলগুলোতে নির্বাচনী
মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মেয়র নির্বাচনে প্রার্থী হবেন কি না, নিজেই জানালেন ইশরাক
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগ প্রসঙ্গে বলেছেন, দল কখনোই চাইবে না যে তাদের মন্ত্রিসভার কোনো একজন সদস্য পদত্যাগ করুক। তিন-চারটি দৈনিক পত্রিকা পরিকল্পিতভাবে একটি সিন্ডিকেট তৈরি করেছে। তারা যে কোনো উপায়ে আমাকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে আমার নেতা, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডকেও ক্ষতিগ্রস্ত করতে চায়।
ফ্রান্সে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের কারফিউ জারির ক্ষমতা
ফ্রান্সে চলমান বিক্ষোভ, দাঙ্গা ও লুটপাটের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। সহিংসতা মোকাবিলা ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় কয়েকটি শহরের মেয়রদের আংশিক কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।
ছাগলনাইয়া পৌর নির্বাচনে জামায়াতের মেয়র ও কাউন্সিলর প্রার্থী ঘোষণা
ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় উপজেলা অডিটোরিয়ামে পৌর জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীদের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
















