ঢাকা: বৃহস্পতিবার দেশব্যাপী জেলা, উপজেলা, থানা এবং মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ১৮ দলীয় জোটের উদ্যোগে গত পাঁচ দফা অবরোধ চলাকালে সরকারের পেটোয়া বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক বেপরোয়া তাণ্ডবে দেশব্যাপী গণআন্দোলনকারী ১৮ দলীয় জোটের যেসব নেতাকর্মী নিহত, আহত, গ্রেফতার হয়েছেন এবং যাদের বাড়িঘর-সহায় সম্পদ ধ্বংস করে দেওয়া হয়েছে সেসব ঘটনার প্রতিবাদে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ১৮ দলীয় জোটের উদ্যোগে দেশব্যাপী থানা, উপজেলা, জেলা এবং মহানগরগুলোতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।” বিক্ষোভ সমাবেশ সফল করতে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ১৮ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল।
জীবনযাপন
বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা
বৃহস্পতিবার দেশব্যাপী জেলা, উপজেলা, থানা এবং মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করার





