কপালে ব্রণ উঠার সমস্যায় ভুগতে দেখা যায় অনেককেই। সকলের মতে ত্বকে ব্রণ উঠার মতোই এটি বেশ সাধারণ একটি ব্যাপার। কিন্তু কপালে ব্রণ উঠার অন্য ধরণের বেশ কিছু কারণ রয়েছে যার মধ্যে খুশকি, মাথার ত্বকের তৈলাক্ততা, হজমে সমস্যা, অতিরিক্ত মানসিক চাপ, চুলে ব্যবহার্য প্রোডাক্ট, ক্যাপ বা স্কার্ফ বা হেলমেট ধরণের কিছু পরা ইত্যাদি অন্যতম। তাই কপালে ব্রণ সমস্যা দূর করতে হলে ব্রণ হওয়ার কারণ দূর করা অনেক জরুরী। আজকে জেনে নিন কপালে ব্রণ উঠা সমস্যার কিছু কার্যকরী সমাধান।
লেবুর রসের ব্যবহার:
ব্রণ সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে লেবুর রসের চাইতে সহজ সমাধান অন্য কোথাও নেই। কয়েক ফোঁটা লেবুর রসই কপালের ব্রণের সমস্যা থেকে মুক্তি দিতে সক্ষম যদি আপনি নিয়মিত ব্যবহার করে যেতে পারেন। রাতে ঘুমুতে যাওয়ার আগে তাজা লেবুর রস ব্রণের উপরে লাগিয়ে ঘুমিয়ে যান। সকালে ত্বক ভালো করে ধুয়ে নিন। লেবুর সাইট্রিক অ্যাসিড ব্যাকটেরিয়া জনিত ব্রণ সমস্যার সমাধান করবে, এছাড়াও লেবু তৈলাক্ততা দূর করতে কার্যকরী বলে তৈলাক্ত মাথার ত্বকের কারণে ব্রণ হওয়ার সমস্যা সমাধান করবে। তবে আপনার ত্বক লেবুর কারণে অ্যালার্জি প্রবণ হয় তাহলে ব্যবহার না করাই ভালো’।
সরিষা গুঁড়ো ও মধুর ব্যবহার:
যদি এক রাতের মধ্যে কপালের এই বিরক্তিকর ব্রণ দূর করতে চান তাহলে খুব ভালো উপায় হচ্ছে সরিষাগুঁড়ো। সরিষাগুঁড়োতে রয়েছে স্যালিসাইলিক এসিড যা খবুই কার্যকরী ব্রণ সমস্যা সমাধানে। কিছু সরিষা দানা নিয়ে গুঁড়ো করে এতে মধু ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক ১৫ মিনিট লাগিয়ে রাখুন ব্রণের উপরে। ১৫ মিনিট পর ধুয়ে নিন এবং ঘুমুতে চলে যান। সকালে ব্রণের ফোলাভাব অনেকটা কমতে দেখবেন।
টমেটোর ব্যবহার:
কপালের ব্রণ সমস্যা সমাধানে টমেটোও অনেক কার্যকরী। এর জন্য আপনাকে কিছুই করতে হবে না, শুধুমাত্র একটি টমেটো কেটে স্লাইস করে নিয়ে, একটি স্লাইস দিয়ে ব্রণের উপরটা ঘষে নিন। এভাবে দিনে দুবার করুন। দেখবেন কপালের ব্রণের ঝামেলাটা কিছুদিনের মধ্যেই মিলিয়ে যাবে।
এআই
ব্রণ থেকে মুক্তির উপায়
কপালে ব্রণ উঠার সমস্যায় ভুগতে দেখা যায় অনেককেই। সকলের মতে ত্বকে ব্রণ উঠার মতোই এটি বেশ সাধারণ একটি ব্যাপার। কিন্তু কপালে ব্রণ উঠার অন্য ধরণের বেশ কিছু কারণ রয়েছে যার মধ্যে খুশকি, মাথার ত্বকের তৈলাক্ততা
কম্বোডিয়ায় আটক ৩০ বাংলাদেশির মুক্তি, দেশে ফিরছেন মঙ্গলবার
কম্বোডিয়ার অভিবাসন পুলিশের বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন ৩০ বাংলাদেশি নাগরিক। সব প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২০ অক্টোবর) দেশে ফেরার কথা রয়েছে তাঁদের। এদিন দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের পৌঁছানোর কথা রয়েছে।
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
ভারতের রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে অনলাইন আন্দোলন প্ল্যাটফরম ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লেহরা দো তিরঙ্গা’ (জাতীয় পতাকা উত্তোলন) কর্মসূচির দিন শুক্রবার আটক সিজেপি নেতা অভিজিৎ দীপকে কে ‘প্রতিরাধমূলক’ গ্রেপ্তার দেখিয়েছে দিল্লি পুলিশ।
‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা
আটক থেকে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘লজ্জার’ বলেও মন্তব্য করেছেন তিনি।
এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা
প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর মুক্তি পেয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাঁদের মুক্তির খবর জানিয়েছে দলটি।
লন্ডনের সমাবেশ থেকে অবিলম্বে মেজর আখতারুজ্জামানের মুক্তি দাবি
ঢাকার বিমানবন্দরে প্রবাসীদের চরম হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন লন্ডনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের বক্তারা। মঙ্গলবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ ও দুইবারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি জানান।
















