রাজধানীর লালবাগে পোস্তা নামক এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। ভবনটিতে অবস্থিত একটি পলিথিন কারখানা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের উপ-প‌রিচালক (অপারশনস অ্যান্ড মেইন্টেন্যান্স) দিলীপ কুমার ঘো‌ষের বরাত দি‌য়ে রাত ১টা ২০ মি‌নি‌টে নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, আগুন নিয়ন্ত্র‌ণে এ‌সেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টার দিকে লালবাগের পোস্তার ডাল এলাকার একটি পলিথিন কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে তা কারখানার বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।

এতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি।

অবশ্য স্থানীয়রা বলছে, বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি।

এএস