পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় রাশেদুজ্জামান রাশেদ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কের পানিডুবি ও আমতলা কাজীপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসি গাড়িসহ চালককে আটক করেছে।

নিহত রাশেদের বাড়ি জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভান্ডারুগ্রামে। সে ওই গ্রামের জহিরুল ইসলামের পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে সৈয়দপুরগামী যাত্রীবাহি দ্রুতগামি একটি গেটলগ মিনিবাস বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী রাশেদকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।

কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলার রহমান সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বোদা থানার ওসি মোঃ মজনুর রহমান সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত হওয়ার কথা স্বীকার করে গাড়ীসহ চালককে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা,২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ