ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মনির হোসেন (৩৪) ও রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাভার আশুলিয়ার হানিফ (৩৯) নামে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে সাভারে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৩ রোগীর মৃত্যু হলো।
হানিফ আশুলিয়া থানার টঙ্গাবাড়ি এলাকার মো. মাফি ইসলামের ছেলে। তিনি প্রাইভেটকার চালাতেন। বুধবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয় তার।
ছোট ভাই আবু সাইম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রচণ্ড জ্বরের কারণে গত ১৩ আগস্ট সকালে হানিফকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে স্বাস্থ্য পরীক্ষায় ডেঙ্গুজ্বর ধরা পড়ে।
পরে উন্নত চিকিৎসার জন্য সেদিনই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। গত ৮ দিন সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে তার মৃত্যু হয়।
বরিশাল
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম মনির হোসেন (৩৪)। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
এএস





