মৌলভীবাজার জেলা বিএনপির নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে সরকার দলের দালাল আখ্যায়িত করে মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান গ্রুপের নেতাকর্মীরা।
সোমবার (২৯ মে) বিকাল ৪টায় শহরের শমসেরনগর রোড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সেন্ট্রাল রোডের হামিদিয়া পয়েন্টে সমাবেশে মিলিত হয়। মিছিলে উত্তেজিত নেতাকর্মীরা সাধারণ সম্পাদক মানিনা, মানবো না, সরকার দলের দালালদের বিএনপিতে ঠাঁই নাই এধরনের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মৌলভী ওয়ালী সিদ্দিকি, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, এ্যাডভোকেট আনোয়ার আক্তার শিউলী, বকসি মিছবাহুর রহমান, ছাত্রদল নেতা আব্দুল হাই পিপলু প্রমুখ।
এমই





