বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীসহ ৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ । অভিযানকালে ৩টি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায় জানান, বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানার পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। গ্রেফকাতরকৃতদের মধ্যে নাশকতার অভিযোগে জামায়াত শিবিরের ১৫ জন নেতাকর্মী ছাড়াও বিভিন্ন মামলার আসামি রয়েছে।

এ অভিযান চলাকালে ২টি পাইপগান, ৪টি বন্দুকের কার্তুজ, ১টি শার্টার গান এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায় এবং হরতালকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা এড়াতে গ্রেফতার অভিযান জোরদার করা হয়েছে।

কেএইচ