ড়াইলে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে অটোভ্যানচালক মশিউর রহমান (৩২) নিহত হয়েছেন।

বুধবার বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন কলেজছাত্র শাহাবুদ্দিন ও এলাকাবাসী জানান, লোহাগড়া উপজেলার রামকান্তপুর গ্রামের আব্দুল হকের ছেলে মশিউর রহমান। তিনি বিকাল পৌনে ৪টার সময় তার অটোভ্যান নিয়ে মানিকগঞ্জ বাজারে যাচ্ছিলেন। রামকান্তপুর গ্রামের মধ্যপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক বেলাল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক বেলাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ