এক নারীসহ পাঁচ গাঁজা সেবনকারী ও বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের হরিনিমাইপাড়া এলাকা থেকে সোমবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।

তারা হলো- ওই ইউনিয়নের হরিনিমাইপাড়া এলাকার আমিনুল ইসলাম (৫০) তার স্ত্রী শাহেদা বেগম (৪৫), একই ইউনিয়নের মেনাগ্রাম এলাকার আব্দুল জব্বারের ছেলে মনির হোসেন (২৫), আফছার আলীর ছেলে দুলাল হোসেন (৩২) ও হযরত আলীর ছেলে আবুল কাশেম (৩২)।

পুলিশ জানায়, হরিনিমাইপাড়া এলাকার আমিনুল ইসলাম ও তার স্ত্রী শাহেদা বেগম দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছিল। বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাত ৯টার দিকে তার বাসা ঘেরাও করে গাঁজা বিক্রিকালে তাদের আটক করে।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ