ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের আউলিয়ানগর রেল স্টেশনের সামনে থেকে আড়াই কেজি গাঁজাসহ আলমগীর হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আলমগীর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নওপাড়া ভাটিরচর এলাকার বাসিন্দা আলিম উদ্দিনের ছেলে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, আলমগীর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আন্তঃ জেলা মাদক চক্রের হোতা, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে গাজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
তিনি আরও জানান, ঈশ্বরগঞ্জ থেকে আড়াই কেজি গাঁজা নিয়ে তিনি ত্রিশালে সরবরাহ করতে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় সকালে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
জেডআই





