চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যূত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় ম্যানেজার সুকুমার বড়ুয়া জানান, মেঘনার লাইনচ্যূত হওয়ার ঘটনায় চট্টগ্রাম থেকে ট্রেন চলাচলে কোন সমস্যা হচ্ছে না। সকালে মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যূত হওয়ার পর ট্রেনটি পিছনের ৩টি বগি রেখেই বাকি বগি নিয়ে চট্টগ্রাম স্টেশন এসে পৌঁছেছে।

লাইনচ্যূত হওয়া বগিগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ঢাকা, ২১ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস