জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ফাঁসির দণ্ডের প্রতিবাদে রাজধানীর রায়সাহেব বাজারে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে ছাত্রশিবির এ ঘটনা ঘটায় বলে জানায় তারা।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ৩০ থেকে ৪০ জন শিবির কর্মী ঝটিকা মিছিল করে সাত-আটটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় ইট-পাটকেল ছুঁড়ে তারা কয়েকটি যাত্রবাহী বাস ভাঙচুর করে। এ নিয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে রোববার জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
জেএ





