এবারে শারদীয় দূর্গা পুজায় মেতেছে দিনাজপুরের হিলি সীমান্তের ৭ম শ্রেনীর স্কুল পড়ুয়া ছাত্র অমিত মানিক। লেখাপড়ার পাশাপাশি দেবী দূর্গার মূর্তিটি দীর্ঘ সময় ধরে বানাতে থাকে এই ক্ষুদে কারিগর। আর এই ক্ষুদে কারিগর তার নৈপূন্যতার বিকাশ ঘটিয়েছে একটু আলাদা ভাবে।

যখন অমিত ৩য় শ্রেনীর ছাত্র তখন থেকে লেখাপড়ার ফাঁকে নিজ হাতে গড়তে থাকে দেবী দূর্গার প্রতিমা। পর পর ৫ বার সে প্রতিমা তৈরী ও পুজো শেষ করেছে।

প্রতিমা গড়ানো, রং কাপুরের আব্রুতে ঢেকে সুন্দর করে আসন তৈরী করেছে এই ক্ষুদে শিল্পী নিজ হাতেই। বাড়ীর আঙ্গীনার এককোণে সাজিয়ে তুলেছে সে।

শুধু প্রতিমা তৈরীই নয়, পূজো পার্বনের কাজ করছে নিজে নিজেই। অংসখ্য দর্শনার্থীদের উপচেপড়া ভিড় জমেছে ক্ষুদে পূজোরীর কাছে। পুজারী নিজেই হতবাক।

কে বলেছে দর্শনার্থীদেক,খবর দিয়েছে কারা, অমিত নিজ হাতেই যে এতোকিছু করেছে। সকলে কাছে অমিতের একটাই চাওয়া আর্শিবাদ।

এআর