বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার কেক কাটা, আলোচনা সভা, র্যালীসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
স্থানীয় পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য র্যালীর পুর্বে স্থানীয় শহীদ মিনার চত্বরে বিএনপি সমাবেশ শুরুর প্রস্তুতি নিলে পুলিশি বাধার মুখে পড়ে। ফলে তারা বাধ্য হয়ে সমাবেশ সংক্ষিপ্ত করে।
এসময় মাহামুদুন্নবী টিটুলের সভাপতিত্বে আলোচনা সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওছুল আজম ডলার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, আব্দুল কাফি মন্ডল প্রমুখ।
এসএইচ
















