রাজধানীতে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ ৩ চোরাচালানকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিন পুলিশের(ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর)।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ডিএমপির (মিডিয়া) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মাদ ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘বুধবার রাতে বিমানবন্দর সড়ক থেকে একটি প্রাইভেটকার এবং প্রায় ১০ কেজি ওজনের স্বর্ণের বারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি টাকা।’
এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হব বলেও জানান তিনি।
জারিফ





