ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক ঘটনায় এক গৃহবধূ এবং এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ময়না তদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠিয়েছে পুলিশ।
ভাঙ্গা পৌরসভার রায়পাড়া গ্রামের নারায়ন বিশ্বাষের মেয়ে অনিতা বিশ্বাসের লাশ পরিবারের লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ সেখানে এসে লাশ উদ্ধার করে। সে রায়পাড় সদরদী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
অন্যদিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আলগী গ্রামের জাহিদুল সর্দারের স্ত্রী রুমি বেগম (১৮) পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়রা ঘরের ভিতরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
এআই





