২০১৬ সালে ও পরবর্তীতে হজ্বে গমনেচ্ছুক ব্যক্তিদের প্রাক-নিবন্ধন বিষয়ে একদিনের এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে গাইবান্ধা জেলা প্রশাসন ।

বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল মমিন খান, ইসলামী ফাউন্ডেশন গাইবান্ধা উপ-পরিচালক মাজহার উল মান্নান, উদ্যোক্তাদের মধ্যে কামারজানি ইউনিয়নের মাহবুবার রহমান, সচিব সমিতির সভাপতি আহম্মেদ মন্ডল প্রমুখ।

উল্লেখ্য, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের নির্ধারিত দুই উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

জেলার সাত উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের একজন সচিব ও তথ্য সেবা কেন্দ্রের একজন উদ্যোক্তাকে ডিজিটাল পদ্ধতিতে প্রাক-নিবন্ধন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

এমবি