দুই ভারতীয় গরু চোরাচালানকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্ত এলকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা দু'টি গরুও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- ভারতের পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার আওরঙ্গবাদ থানার হাছানপুর গ্রামের লুৎফর হকের ছেলে আলাউদ্দিন শেখ (২৮) ও একই গ্রামের মুছা শেখের ছেলে রুবেল শেখ (২৯)।

জানা গেছে, ওয়াহেদপুর বিওপির একটি টহল দল হাবিলদার মো.আব্দুল মোমিনের নেতৃত্বে সীমান্ত পিলার ১৩/২-এস হতে ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের শিবগঞ্জ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

জেএ