ফিলিস্তানে ইসরাইলের বর্বর হামলায় নিরীহ মুসলিম নিহতের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় নীহারিকা সাহিত্য সাংস্কৃতিক সংসদ জেলা শাখার উদ্যোগে মাদারীপুর প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
মানববন্ধন ফিলিস্তিনের নর-নারীসহ শিশুদের উপর বর্বরোচিত হামলা ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়াও বিশ্বের মুসলিমদের ঐক্যবন্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।
সংগঠনের সভাপতি মজিবুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোস্তাফিজুর রহমান তারেক, সাবেক পরিচালক কে.এম রাশেদ কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের প্রধান পরিচালক ইসমাইল জবিহুল্লাহ।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





