পিরোজপুরের স্বরূপকাঠিতে বিএনপির মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট সাব্বির আহমেদকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের সরকারি কলেজে অবস্থিত কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজে অবস্থিত কেন্দ্রের সামনে পৌঁছান সাব্বির। ওই সময় প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক বলেন, ‘আমরা বিষয়টা শুনছি। এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি।’
এমএ





