সর্বনিম্ন মজুরি ১১ হাজার টাকা নির্ধারণ ও গ্রহণযোগ্য পে-স্কেল ঘোষণাসহ সাতদফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন।

শুক্রবার ( ২২ এপ্রিল) সকাল থেকে সংগঠনটির ব্যানারে ধর্মঘট শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে নৌপথে লাগাতার কর্মবিরতি শুরু করেন নৌযানে কর্মরত শ্রমিক-কর্মচারীরা।

তবে শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে এম ভি ফারহান-১ চাঁদপুরে উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে দেখা যায়।

এর আগে বরিশালের উদ্দেশে গ্রিন লাইন -৩ ছেড়ে গেছে বলে জানান, বিআইডব্লিউটিআই এর ঘাট পরিদর্শক মো. মাহফুজ।

এআই