শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্য এবং বিসিএস কে দলীয় করণের প্রতিবাদে ডাকা বিক্ষোভ কর্মসূচির রোববার বিক্ষোভ করছে ছাত্রশিবির খুলনা মহানগর। গতকাল শিবিরের পক্ষ থেকে বিক্ষোভের ঘোষণা করা হয়।

রোববার সকাল ৮টায় নগরীর সোনাডাঙ্গা এলাকায় এ বিক্ষাভ মিছিল বের করে খুলনা শিবির।

মহানগরী সেক্রেটারি মিম মিরাজ হোসাইনের নেতৃত্বে বিক্ষোভ মিছেলে উপস্থিত ছিলেন, ইমরান খালিদ, হাদিসুর রহমান, তারিকুর রহমান, হুমায়ুন কবীর, আব্দুল্লাহ আল-মামুন, তানভীর হোসেন, জিএম আসলাম, মুজাহিদুল আলম, সাইফুল ইসলাম প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে মিম মিরাজ হোসাইন বলেন, সরকারের প্রকাশ্য মদদে দেশের সকল শিক্ষাঙ্গনে ছাত্রলীগের টেন্ডারবাজী, নারী কেলেংকারী, সন্ত্রাস ও নৈরাজ্যে শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে।

এখন সময়ের দাবী সন্ত্রাসী এই সংগঠনকে নিষিদ্ধ করে দেশের শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা।

তিনি আরো বলেন, সরকারের অসাংবিধানিক ও লাগামহীন বক্তবে গোটা ছাত্রসমাজ আজ ক্ষুব্ধ।

তিনি আরো বলেন, এইচটি ইমাম বিসিএস পরীক্ষায় ছাত্রলীগের জন্য নিয়োগের সব ব্যবস্থা করার অসাংবিধানিক বক্তব্যের জন্য শাস্তি হওয়া উচিত।

তিনি ছাত্রলীগের সকল কার্যক্রম বন্ধ ও সরকারের এসব অসাংবিধানিক বক্তব্য প্রত্যাহারের আহবান জানান।

এছাড়া সকাল সাড়ে ৮টায় গাজীপুর মহানগরীর বিক্ষোভ থেকেও একই দাবি পেশ করা হয়।

সকাল ১০ টায় বিক্ষোভ করে রাজশাহী মহানগর। এছাড়া বরিশাল, কুষ্টিয়া, বগুড়ায় মিছিল করে ছাত্রশিবির।

ইআর