ময়মনসিংহে আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দিনে-রাতে চলছে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভীড়।
পূজা-মণ্ডপে ঢোকার সদর দরজা ও আশপাশে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করেছেন।
পুলিশ কন্টোলরুম সূত্রে জানাগেছে, জেলা শহরসহ বিভিন্ন স্থানে এ বছর হিন্দু সম্প্রদায় ৬৭০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা ও ধমীয় উৎসব উদযাপিত হচ্ছে।
জেআই





