কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সড়ক দূর্ঘটনায় পিকআপ ড্রাইভার বশির আহমেদ (৩৬) নিহত হয়েছেন। এতে আরও দুই যাত্রী আহত হয়েছেন।

উপজেলার মনোহরপুরে শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পিকআপ ও বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বশির আহমেদ ভোলা জেলার চরফ্যাশন গ্রামের মৃত ওহাব আলীর ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে উপজেলার মনোহরপুরে ভৈরবগামী গ্রামীণফোন কোম্পানির একটি পিকআপের সঙ্গে কিশোরগঞ্জগামী একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পিকাআপ ড্রাইভার বশির আহমেদ নিহত হন। এ সময় আরও দুজন গুরুতর আহত হন।

গুরুতর আহত পিক-আপের হেলপার মো. হোসেন ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।

ভৈরব হাইওয়ে পুলিশের এএসআই ইসমাইল হোসেন জানান, লাশ কুলিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে। আহতদের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমকে