রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পিলারের কাঠ মাথায় পড়ে চান মিয়া (৩৫) নামের এক শ্রমিক মারা গেছেন।
শনিবার সকাল ৯টার দিকে ধানমন্ডি- ১০ নম্বরে এ ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী ফরিদ জানান, সকালে ভবনে কাজ করার সময় পিলারের কাঠ চান মিয়ার মাথায় পড়ে। এতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান মিয়ার বাড়ি সিরাজগঞ্জের গাজীপুর এলাকায়।
কেএইচ





