চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে।
গত দু’দিন ধরে টানা বর্ষণ চলতে থাকায় শনিবার সকাল ৮টা থেকে উচ্ছেদে নামে জেলা প্রশাসন ও পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম আব্দুল কাদের জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরে যেতে শুক্রবার মাইকিং করা হয়েছিল। কেউ কেউ সরেছেন, অনেকই সরে যাননি। যারা যাননি তাদের আমরা উচ্ছেদ করে নিরাপদ স্থানে পাঠিয়ে দিচ্ছি।
কিন্তু রাতের আঁধারে অনেক পরিবারই আবারও পাহাড়ে পাদদেশে নিজেদের ঘরে চলে আসেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এজন্য শনিবার উচ্ছেদ অভিযানের সময় পাহাড়ের পাদদেশে থাকা ঝুঁকিপূর্ণ বসতিগুলোও গুঁড়িয়ে দেয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছে।
এদিকে নগরীর বিভিন্ন স্থানে পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে নগর পুলিশের পক্ষ থেকে মাইকিং অব্যাহত আছে।
ঢাকা, ২১ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





