বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে রংপুর বিভাগের আট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে ২০ দলীয় জোট।
লালমনিরহাটের বড়বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রংপুর বিভাগ ২০দলীয় জোটের সাংগাঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা দেন।
রংপুর মহানগর ২০ দলীয় জোটের সভাপতি মোজাফফর হোসেন জানান, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় এ হরতাল পালিত হচ্ছে।
এআর





