রাজধানীর পল্টনে র্যাংগস ভবনের ছাদ থেকে রেজাউল করিম (২৫) নামে একজন নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।
পল্টন থানার উপপরিদর্শক এসআই মোমিন জানান, মঙ্গলবার সকাল ১০টায় পুলিশ লাশটি উদ্ধার করে। তবে হত্যার কারণ জানা যায়নি। লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এমআর/ এআর





