নোয়াখালীর সেনবাগ উপজেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন জনিকে (২৯) মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা সদরের বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
তানভীর হোসেন জনি উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের শামছুল হুদার ছেলে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার হওয়া তানভীরের বিরুদ্ধে হরতাল, অবরোধসহ বিভিন্ন সময়ে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এমএম





