গাজীপুর সদর উপজেলার মীরেরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করেছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, ঢাকা-রাজশাহী রেলরুটের গাজীপুর সদরের মীরেরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরনে নীল জিন্সের প্যান্ট ছিল।
তিনি আরও জানান, নিহত ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কেএইচ





