অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে উন্নয়নের দিক থেকে অচিরেই ভোলা হবে দেশের মধ্যে উজ্বলতম জেলা।
৬ই মার্চ শুক্রবার ভোলা সরকারি ফজিলতুননেছা মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরো বলেন, এখানে প্রাপ্ত প্রকৃতিক গ্যাস হচ্ছে ভোলার উন্নয়নের মূল চাবিকাঠি । গ্যাসের কারণে ভোলার উন্নয়ন হবে সরকারের অন্যতম প্রধান লক্ষ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সাবেক সচিব ও বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান এম মোকাম্মেল হক, জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলু।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ফখরুল আলম পাশার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: সেলিম রেজা, পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার, উপাধ্যক্ষ মহসিন গোলদার, নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান, এরব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খানমসহ কলেজের শিক্ষকমন্ডলী।
ইআর





