মাগুরা পৌরসভার ৩৫টি ভোট কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা হবে।

আজ (১৬ জানুয়ারি) শনিবার সকাল ৮টা থেকে একটানা ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রথম বারের মতো ইভিএম এ ভোট দিবে মাগুরা পৌরসভার ৭৬ হাজার ৮৯৩ জন ভোটার।
নির্বাচনে মেয়র পদে ৩ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জনসহ সর্বমোট ৫০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাগুরা জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম জানান, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে পর্যাপ্ত বিজিবি পুলিশ ও ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

সাইফুল্লাহ/এমবি