ভোলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন (৩২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

বুধবার (০৩ ফেব্রয়ারি) সকাল পৌনে ১০টার দিকে বীরশ্রেষ্ট মোস্তফা কামাল বাসস্ট্যান্ড-ভেদুরিয়া সড়কের মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকা এই দুর্ঘটনা ঘটে।

নিহত কবির সদর উপজেলার চরনোয়াবাদ পুলিশ লাইন্স এলাকার বাসিন্দা আ. বারেকের ছেলে।

এই ঘটনায় বিক্ষুদ্ধ জনতা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আকবর জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। নিহত কবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এমবি