সিরাজগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নিলুফার ইয়াসমিন (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিলুফার ইয়াসমিন সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।

নিহতের ছেলে মো. সুমন হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বুধবার ডেঙ্গু আক্রান্ত হয়ে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি হন নিলুফা ইয়াসমিন।

শুক্রবার রাতে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে রাত ১২টার দিকে নিলুফা ইয়াসমিন মারা যান। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে গত ১৭ আগস্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসার্ধীন অবস্থায় কলেজ ছাত্র মেহেদী হাসান মীম (১৮) মারা যায়।

মেহেদী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও সরকারি হাজী কোরব আলী মেমোরিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

এএস