বেনাপোল পোর্ট থানার বিশেষ অস্ত্র ও মাদক পাচারকারি খ্যাত ঘাট পুটখালি থেকে পিস্তল গুলি ম্যাগজিন ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে কোন মাদক বা অস্ত্র ব্যাবসায়িকে বিজিবি আটক করতে পারে নাই।

শুক্রবার রাত সাড়ে ১২ টার সময় এ গুলো উদ্ধার হয়।

২১ বিজিবি পুটখালি ক্যাম্পের এফএস নায়েক শফিউদ্দিন জানান, রাত্রে দক্ষিন পুটখালি এলাকায় টহলের সময় ৪/৫ জনের একটি দল ভারত থেকে পার হয়ে বাংলাদেশ সীমান্তে পৌঁছালে তাদের তাড়া করলে তারা ১টি বিদেশী পিস্তল ১ রাইন্ড গুলি ও ১টি ম্যাগজিন সহ ২৫ বোতল ফেনসডিল ফেলে পালিয়ে যায়।

তিনি আরো জানান আটক মালামাল বেনাপোল পোর্ট থানায় জমা করা হবে।

এসএইচ