জামায়াতে ইসলামীর ডাকা ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বগুড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে শহরের খান্দার এলাকা থেকে মিছিলটি বের করে। এ সময় রাস্তায় আগুন দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করেজামায়াত-শিবির নেতাকর্মীরা।

এ দিকে শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। শহরের মধ্যেও তেমন কোন যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে না। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।

এ দিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র‌্যাব ও পুলিশের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এআর