দিনাজপুরের ফুলবাড়িতে মোটরসাইকেলের ধাক্কায় আশিক আলী (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে ফুলবাড়ি-বড়পুকুরিয়া সড়কের কামাল নগর রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আশিক আলী পার্বতীপুরের দক্ষিণ রসুলপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আশিক আলী বাইসাইকেলে বাড়িতে যাওয়ার সময় পিছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে আশিক আলী সড়কের ওপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী বলেন, ঘটনাস্থল পার্বতীপুর থানা এলাকায়। তাই এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করবে ওই থানা।

এআই