চীন-বাংলাদেশের সম্পর্ক কোন ব্যক্তি বা গোষ্ঠির সঙ্গে নয় বরং দেশের জনগণের সাথে থাকবে
মানববন্ধনে বক্তারা আজ ১৩ অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ-চীন সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে গণচীনের রাষ্ট্রপতি শি জিনপিং কে বাংলাদেশে স্বাগত জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী’র সভাপতিত্বে ও মোঃ মঞ্জুর হোসেন ঈসা’র পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুকমল বড়–য়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তিন দশকেরও বেশী এবং রাষ্ট্রপতি শি জিনপিং এর বাংলাদেশে ২য় সফর। চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বাংলাদেশের সাথে যে কুটনৈতিক সম্পর্ক রেখেছেন বাংলার মানুষ প্রত্যাশা করে আগামীতেও এই ধারা বজায় থাকবে। তিনি আরো বলেন, চীনের এই সম্পর্ক কোন ব্যক্তি বা গোষ্ঠির সঙ্গে নয় বরং দেশের জনগণের সাথে সম্পর্ক থাকবে।
সেই সম্পর্ককে কাজে লাগিয়ে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপুর্ন। এখানে সী পোর্ট করলে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। চীনের এই

মহান অতিথিকে বাংলাদেশে সু-স্বাগত জানিয়ে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি আশা করি মাননীয় প্রেসিডেন্টের সফরে সেই বিষয়গুলোও সুশীল সমাজ ও সকল দলের সাথে আলোচনা করে ভবিষ্যতে একটি সুন্দর নির্বাচন জনগণের প্রত্যাশার একটি বড় অংশ। বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান পন্ডিত অতীশ দীপঙ্করের দেহভস্ম ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে আনেন। তার ধারাবাহিকতায় চীনের সম্পর্ক আমাদের সাথে আরো গভীর হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ.এস.এম আব্দুল হালিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাবেক সচিব ব্যারিস্টার হায়দার আলী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদৌলা চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, এম. আহমেদ খান মন্টু, রকিবুল ইসলাম রিপন, আব্দুর রাজ্জাকসহ শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

জেড