মাদককে না বলার অঙ্গীকার করে সাতক্ষীরায় ৫ মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। শনিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর থানায় হাজির হয়ে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের রুস্তম আলী (৬০) ও তার স্ত্রী আমেনা খাতুন (৪০), তুজুলপুর গ্রামের আজিজ মুক্তি আইয়ুব আলী (৪০), ভাটপাড়া গ্রামের আনছার আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০) ও গোবিন্দকাঠি এলাকার পরিমল সরকারের ছেলে দেবদ্রত সরকার (২৫)।

এ সময় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইনামুল হক জানান, মাদক থেকে বিরত থাকার প্রত্যয়ে তারা আত্মসমর্পণ করায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ