গাইবান্ধায় নাশকতা মামলায় জামায়াতের এক কর্মীসহ ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, জেলার পলাশবাড়ী থানায় নাশকতার মামলায় জামায়াতের এক কর্মীসহ সদর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাদুল্যাপুর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানা ও চুরি, ছিনতাই, মারপিটসহ অপরাধমূলক মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

জেলায় পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেএইচ