চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় এস আলম বাস সার্ভিসের কাউন্টারে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে কাউন্টারের ম্যানেজার কাউছারসহ কয়েকজন আহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে মহানগর ছাত্রলীগের নেতা মঈন শাহরিয়ারের নেতৃত্বে একদল নেতাকর্মী এ হামলা চালায়।

এ ঘটনার প্রতিবাদের চট্টগ্রাম-কক্সবাজার, চট্টগ্রাম-বান্দরবান ও চট্টগ্রাম-আনোয়ারা, বাঁশখালীসহ ১৯টি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।

এআর