দিনাজপুর পার্বতীপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় আব্দুল জলিল (৬২) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

তিনি উপজেলার সরকারপাড়া গ্রামের রইচ উদ্দিন প্রামানিকের ছেলে। তিনি পুলিশের এসআই ছিলেন ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পার্বতীপুরের কেলাকার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পার্বতীপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, তিনি প্রতিদিনের ন্যায় প্রাতভ্রমণে বের হন। এক সময় পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের কেলাকার স্থানে পৌঁছলে পেছন থেকে মালবাহী ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন।

স্থানীয়রা খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পার্বতীপুর ল্যাম্ব হাসপাতাল ভর্তি করেন । অবস্থা খারাপ দেখে ল্যাম্ব কর্তপক্ষ তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৩ টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পার্বতীপুর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ইআর

-