রাজধানী থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিন নেতার মাজারের সামনে থেকে বুধবার ভোরে ককটেলগুলো উদ্ধার করা হয়।

র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. মাকসুদুল আলম জানান, র‌্যাব-৩ এর টহল দল পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করে।

কেএইচ