৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ডাক্তাররা।
রোববার বেলা দেড়টায় হাসপাতাল প্রশাসনের সাথে বৈঠকের পর তারা এ ঘোষণা দেন।
দায়িত্বরত ডাক্তারের ওপর হামলার প্রতিবাদে হামলাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে এ আল্টিমেটাম দেন অনারেবল মেডিকেল অফিসার (এইচএমও) ও ইন্টার্ন চিকিৎসকরা।
হামলাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে হাসপাতালের চিকিৎসা সেবা স্থগিত অব্যাহত রাখা ছাড়াও কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছে তারা।
[b]ঢাকা,১১মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]