রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে বাস ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম সদর মোল্লা (৪৮) বলে জানা যায়।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেলে তার মৃত্যু হয়।
জানা যায়, সদর মোল্লার বাড়ি গোপালগঞ্জ জেলায়। সায়দাবাদ বাস টার্মিনালের পাশে তিনি থাকতেন। তিনি ঢাকা-সিলেট রুটের একটি কাউন্টারে কর্মরত ছিলেন।
ঘটনা সম্পর্কে জানা যায়, খুলনা বাস কাউন্টারের সামনে মেঘনা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএইচ





