যশোরে মাদক মামলায় আটকআরমান (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।মাদক মামলায় আটক আরমানহৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে যশোর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে অসুস্থ হয়ে পড়লে আরমানকেহাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে যশোর মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়।

আরমান শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার শুকুর আলীর ছেলে। গত ১৮ আগস্ট ফেনসিডিলসহ র‌্যাবের হাতে ধরা পড়েন আরমান। সেই মামলায় হাজতে ছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন বলে পরিবারিক সূত্রে জানা গেছে।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ