করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯২৩ জন।

একই দিনে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩২০ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪৪২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন।

শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১১৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ২০৯টি এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৩২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৩ লাখ ৩৬ হাজার ২৬২টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৪৫ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭.৪৫ শতাংশ।

নতুন যে ১৮ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১২ এবং নারী ৬ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৫৫৩ জন বা ৭৬.৮৭ শতাংশ এবং নারী ১ হাজার ৩৭০ জন বা ২৩.১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।

এমবি